ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

তুষারঝড়ে বিপর্যস্ত এভারেস্ট, আটকা পড়েছেন এক হাজারের বেশি পর্বতারোহী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্বাঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া তীব্র তুষারঝড়ে বিপদের মুখে পড়েছেন প্রায় এক হাজার পর্বতারোহী। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় অঞ্চলটিতে আকস্মিকভাবে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে, প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় অবস্থানরত অভিযাত্রীরা আটকে পড়েন। ঝড়ে ক্যাম্পের অনেক তাবু ভেঙে পড়ে যায়, এবং চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র ঠাণ্ডা ও বরফ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই উদ্ধারকাজে নামে তিব্বতের ব্লু স্কাই রেসকিউ টিম। পাশাপাশি, স্থানীয় গ্রামবাসী এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও তল্লাশি ও উদ্ধার কাজে অংশ নেন। তুষারে বন্ধ হয়ে যাওয়া পথগুলো পরিষ্কার করে আটকে পড়াদের নিচে নামিয়ে আনতে কাজ চলছে।

পর্বতারোহীদের গাইড চেন গেশুয়াং জানিয়েছেন, প্রচণ্ড ঠাণ্ডায় অনেকেই হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন। বাকিদের শরীরের তাপমাত্রাও বিপজ্জনকভাবে নিচে নেমে যাচ্ছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করে কিউডাং শহরে স্থানান্তর করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার থেকে পুরো অঞ্চলে পর্বতারোহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ৮,৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। প্রতিবছর অসংখ্য অভিযাত্রী এই শৃঙ্গে আরোহণের চেষ্টা করে থাকেন।

সূত্র: সিএনএন নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
১৯৪ বার পড়া হয়েছে