ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

তালেবানকে বুকে টেনে নারী সাংবাদিকদের বাদ দিল ভারত!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ভারত সফর ঘিরে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন তালেবানকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেওয়া দিল্লির সরকার এবার পাকিস্তানবিরোধী কূটনৈতিক স্বার্থে সেই তালেবান সরকারের সঙ্গেই কূটনৈতিক উষ্ণতা দেখাচ্ছে।

কিন্তু এই সফরে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা—মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা!
পোশাকবিধি মেনেও অনেক নারী সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। তারা বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না; আমন্ত্রণ তালিকা তৈরি করেছে মুম্বাইস্থ আফগান কনস্যুলেট।
তবে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো ক্ষোভে ফেটে পড়ে।

রাহুল গান্ধী এক্স পোস্টে লিখেছেন, “যখন নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়, তখন পুরো দেশের নারীদের অসম্মান করা হয়।”
প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তোলেন, “যে দেশের নারীরা গর্বের প্রতীক, তাদের এমন অপমানের দায় কে নেবে?”

অন্যদিকে সাবেক মন্ত্রী পি. চিদাম্বরম বলেন, “পুরুষ সাংবাদিকদের উচিত ছিল প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করা।”

এই ঘটনা ভারতের ‘নারী শক্তি’ স্লোগানকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে যখন তালেবান সরকারের নারী অধিকারবিরোধী কঠোর নীতি নিয়ে ভারত বহুদিন ধরে সমালোচনা করে আসছে, তখন নিজেদের মাটিতেই এমন বৈষম্য এক নৈতিক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
১২১ বার পড়া হয়েছে