ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

গাজীপুরে নদীতে পড়ে এক নারীর মৃত্যু, আরও একজন নিখোঁজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নদীতে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ রয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সনমানিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতের কচুরিপানা ফেলার সময় পাঁচজন নারী নদীতে পড়ে যান। প্রবল স্রোতে ভেসে গেলেও চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, তবে তাদের একজন পরে মারা যান। একজন নারী নিখোঁজ রয়েছেন।

আড়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন জানান, সকালে খিরাটি গ্রামের লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম মিলে বাড়ির পাশের জমি পরিষ্কার করছিলেন। জমির পাশ দিয়ে বয়ে যাওয়া বানার নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।

প্রবল স্রোতে পাঁচজনই নদীতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে লিপি, দীনা, সালমা ও কচিকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

হাসপাতালে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। এদিকে নিখোঁজ বিলকিস বেগমের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা তল্লাশি চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৬০ বার পড়া হয়েছে