ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অভিনেতা মাসুদ আলী খান আর নেই।

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রীন রোডের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত প্রবীণ এই শিল্পী অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে কয়েকবার হাসপাতালে নেয়া হয়েছিল। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় তার চিকিৎসা চলছিল।

১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন বরেণ্য এই অভিনেতা। তার বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। তিনি ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। এর দুই বছর পর জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় মাসুদ আলী খানের অভিষেক হয়।

গত পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বাংলা নাটকের অতি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।

তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে দুই দুয়ারি, দীপু নাম্বার টু, মাটির ময়না। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে কূল নাই কিনার নাই, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে