ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায় গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই ঢালিউড তারকা।

রোববার (২৬ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে পূজা চেরি জানান, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ বা তার কোনো আর্থিক কার্যক্রমের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, বাবার গ্রেপ্তারকে কেন্দ্র করে তিনি বিভিন্ন মাধ্যম থেকে অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন। তাই পরিস্থিতি পরিষ্কার করতে তিনি এই বক্তব্য দিয়েছেন।

পূজা চেরি উল্লেখ করেন, গত ১০ থেকে ১২ বছর ধরে তিনি নিজ প্রচেষ্টায় মিডিয়ায় কাজ করে আসছেন এবং নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের ব্যয় নিজেই বহন করছেন। বাবার ব্যবসা বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জোর দিয়ে জানান।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক নন এবং একজন শিল্পী হিসেবে সবসময় দর্শকদের ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। পারিবারিক এই ঘটনার কারণে মানসিকভাবে কষ্ট পেলেও এটি তার বাবার ব্যক্তিগত আইনি বিষয় বলে উল্লেখ করেন।

পূজা চেরি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং আইন তার নিজস্ব প্রক্রিয়ায় বিষয়টি সমাধান করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৩০ বার পড়া হয়েছে