ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাজিত, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন মালায়লাম অভিনেত্রী সিমা জি নায়ের। এক আবেগঘন পোস্টে তিনি জানান, গত দুই বছর ধরে সিদ্ধার্থকে সুস্থ করে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। শারীরিক ও মানসিক ক্লান্তি সত্ত্বেও তার পাশে ছিলেন সবসময়। তবে শেষ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছায় তিনি চলে গেছেন—এ কথায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

অভিনেতা কিশোর সত্যও শোক জানিয়ে বলেন, সিদ্ধার্থ দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন এবং তার চিকিৎসার দেখভাল করছিলেন সিমা জি নায়ের।

কেরালার ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম নেওয়া সিদ্ধার্থের অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় কলেজ জীবনেই। ক্যারিয়ারের শুরুতে তিনি উপস্থাপক হিসেবে কাজ করলেও পরবর্তীতে ‘কস্তুরীমান’ ও ‘ভাগ্যজাতকম’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

মৃত্যুকালে তিনি তার মা, ছোট ভাই এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
২৫ বার পড়া হয়েছে