ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস ১৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৭ বছর। আন্তর্জাতিকভাবে পরিচিত এই অভিনেত্রীর মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্র অঙ্গনে শোক নেমে এসেছে।

পরিবারের দেওয়া তথ্যে জানা যায়, প্যারিসের একটি ব্যক্তিগত স্পোর্টস কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। পরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা এক বিবৃতিতে জানান, তাদের মা শুধু পরিবারের জন্য নয়, ফ্রান্সের শিল্পজগতের জন্যও বড় ক্ষতি হয়ে থাকলেন।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া নাদিয়া শৈশবে ফ্রান্সের নিস শহরে বেড়ে ওঠেন। অভিনয়ের ক্যারিয়ার গড়তে তিনি প্যারিসে যান এবং ১৯৯২ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন।

২০০০ সালে ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে হলিউডেও কাজ করেন, যার মধ্যে ‘ওয়ার’ ও ‘স্টর্ম ওয়ার্নিং’ উল্লেখযোগ্য।

২০০৯ সালে প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করার পর কিছুদিন অভিনয় থেকে বিরতি নেন তিনি। ২০১৬ সালে ‘মার্সেই’ সিরিজ দিয়ে আবারও অভিনয়ে ফেরেন।

তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে, তবে প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
২৬ বার পড়া হয়েছে