ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে তৃতীয় দিনের মতো

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার, ৬ আগস্ট, মামলার শুনানির অংশ হিসেবে আজ দুই জন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দেবেন। এরইমধ্যে সকালে আদালতে হাজির করা হয়েছে মামলার অন্যতম সাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এ পর্যন্ত মামলায় মোট তিন জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তারা দাবি করেছেন, জুলাই মাসের ভয়াবহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তারা সেই বিভীষিকাময় দিনের নানা বর্ণনাও তুলে ধরেছেন আদালতের সামনে।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ আসে। মামলার প্রধান অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক, তবে সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

একই দিনে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যা মামলায় অভিযুক্ত ছয়জনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
২৪৬ বার পড়া হয়েছে