ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

আমেরিকার মঞ্চ কাঁপালেন আসিফ আকবর ও সুমন

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই জনপ্রিয় তারকা আসিফ আকবর ও ব্যান্ড অর্থহীনের বেজবাবা সুমন একসঙ্গে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে মঞ্চ মাতিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই কনসার্টে দর্শকদের উচ্ছ্বাসে ভাসেন তারা।

প্রায় ১৭ বছর পর মার্কিন মঞ্চে গান পরিবেশন করেন সংগীতের যুবরাজ আসিফ আকবর। অপরদিকে বেজবাবা সুমনের নেতৃত্বে অর্থহীন ব্যান্ড প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পারফর্ম করে।

কনসার্টের পর নিজের সামাজিক মাধ্যমের এক পোস্টে আসিফ লিখেছেন— “বোস্টনে পারফর্ম করা ছিল বিশেষ এক অভিজ্ঞতা। বছরের পর বছর নানা প্রজন্মের শিল্পীদের সঙ্গে স্টেজ ভাগ করার সৌভাগ্য হয়েছে, তবে সুমন ভাইয়ের সঙ্গে মঞ্চে থাকা সত্যিই অনন্য।”

তিনি আরও বলেন, “সুমন ভাই অসুস্থতার মধ্যেও যেভাবে সংগীতকে ভালোবাসেন, তা অনুপ্রেরণার। এমন মানুষদের কারণেই আমাদের সংগীত আজও বেঁচে আছে।”

পোস্টে তিনি সুমনের দ্রুত আরোগ্য ও দীর্ঘ সংগীতজীবন কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৭৩ বার পড়া হয়েছে