ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

ইউক্রেনের দাবি—রাশিয়ার কাছে ৪৪ বিলিয়ন ডলারের পরিবেশগত ক্ষতিপূরণ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে পরিবেশগত ক্ষতির অভিযোগ তুলে প্রায় ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করার পরিকল্পনা করছে ইউক্রেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ চলাকালে রুশ হামলার কারণে সৃষ্ট ব্যাপক পরিবেশ বিপর্যয়ের ভিত্তিতেই এই দাবি তোলা হচ্ছে।

ইউক্রেনের অভিযোগ, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ইস্পাত, সিমেন্ট, জীবাশ্ম জ্বালানি এবং অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া বনভূমি—এসবের ফলে অতিরিক্ত কার্বন ও গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রাজিলের বেলেমে কপ-৩০ সম্মেলনের সময় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির অর্থনীতি, পরিবেশ ও কৃষি বিষয়ক উপমন্ত্রী পাভলো কার্তাশভ বলেন, “আমাদের দেশে বিপুল পরিমাণ অতিরিক্ত কার্বন নির্গমন হয়েছে, যার জন্য ক্ষতিপূরণ প্রাপ্য।”

রাশিয়ার প্রতিনিধিদলের একজন সদস্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ডাচ কার্বন হিসাব বিশেষজ্ঞ লেনার্ড ডি ক্লার্কের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার পর পর্যন্ত প্রায় ২৩৭ মিলিয়ন টন অতিরিক্ত কার্বন ডাই–অক্সাইড বায়ুমণ্ডলে যুক্ত হয়েছে, যা আয়ারল্যান্ড, বেলজিয়াম ও অস্ট্রিয়ার বার্ষিক মোট নির্গমনের সমান।

প্রতিবেদন অনুযায়ী, কার্বন নির্গমনের ভিত্তিতে প্রথমবারের মতো কোন দেশ এত বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছে ইউক্রেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৩৯ বার পড়া হয়েছে