ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

ইসরায়েলি ৭০ সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইসরায়েলি ৭০ সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর।

ইসরায়েলি সেনাবাহিনীর ৭০ জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) বুধবার এ দাবি করে। তবে কখন এসব সেনাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি। খবর রয়টার্সের।

এর আগে, গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। সবশেষ দাবি অনুযায়ী, সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে।

এদিকে ইসরায়েল বলেছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

গত বছরের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। এর পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ও ইসরায়েল সীমান্তে উভয় পক্ষ পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে