ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড় Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

উত্তর প্রদেশে ক্ষুব্ধ মেয়ের গায়ে অ্যাসিড ঢেলে খুনের মামলায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রতীকী ছবি

উত্তর প্রদেশে ক্ষুব্ধ মেয়ের গায়ে অ্যাসিড ঢেলে খুনের মামলায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড।

পরিবারের ইচ্ছানুযায়ী বিয়েতে রাজি হননি তরুণী। সেজন্য, পরিবারের হাতেই খুন হতে হয় তাকে। গত বছরের এপ্রিলে, ভারতের উত্তর প্রদেশে সেই ঘটনায় তরুণীর বাবাসহ চার আত্মীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বরেলির একটি ফাস্ট ট্র্যাক আদালত দোষীদের এই রায় দেয়। স্থানীয় সময় রোববার পুলিশ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, তরুণীর বাবা ছাড়াও আরও চার আত্মীয়কে একই সাজা দিয়েছেন আদালত।

ঘটনাটি ঘটে ২০২৩ সালে। তখন উত্তর প্রদেশের ফতেহগঞ্জের বাসিন্দা ওই তরুণীর বিয়ের কথা চলছিল। কিন্তু ওই এলাকার অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। তাই বাড়ির সদস্যদের কথা মতো বিয়েতে রাজি ছিল না তরুণী।

অবশেষে, ২০২৩ সালের ২২ এপ্রিল পরিবারের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ওই তরুণী। কিন্তু সমস্যা বাধে শ্বশুরবাড়িতে পা রাখার পরই।

প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে মনোমালিন্য শুরু হয় তরুণীর। খবর পেয়ে বিয়ের পরের দিনই তরুণীর বাবাসহ অন্যান্য স্বজনরা এসে শ্বশুরবাড়ি থেকে তাকে নিয়ে যান। এরপরেই গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয় তার ওপর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
১৫৩ বার পড়া হয়েছে