ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

কোন স্ট্যাটাসে ভারতে আছেন শেখ হাসিনা, জানাল মোদি প্রশাসন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কোন স্ট্যাটাসে ভারতে আছেন শেখ হাসিনা, জানাল মোদি প্রশাসন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই পরোয়ানার পর তিনি ভারতেই থাকবেন কি না অথবা কোন স্ট্যাটাসে তিনি সেখানে আছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এর মধ্যেই হাসিনার ভারতে অবস্থান নিয়ে মুখ খুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তার ভারতে অবস্থান, ৮ জাতীয় দিবস বাতিল এবং বাংলাদেশিদের ভারতের ভিসা দেয়া প্রসঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে গৌতম লাহিরি নামে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে আগামী মাসের মধ্যে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী? 
 
এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা কিছু প্রতিবেদন (শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত) দেখেছি, যা সম্প্রতি এসেছে। তবে এ বিষয়ে আমার এখনই কিছু বলার নেই।

ওই সাংবাদিক আরও জানতে চান, শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য দেশে চলে গেছেন তা নিয়ে নানা আলোচনা চলছে। এছাড়া বাংলাদেশি বিভিন্ন মিডিয়ায় খবর এসেছে যে, ভারত সরকার হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। শেখ হাসিনার বিষয়ে কি ভারতের অবস্থান পরিবর্তন হয়েছে? নাকি তিনি আগের স্ট্যাটাসেই এখানে অবস্থান করছেন? 
 
এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, আমি আগেই বলেছি যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী (হাসিনা) নিরাপত্তার খাতিরে স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন এবং তিনি এখানেই থাকবেন।

এদিকে বিবিসির এক সাংবাদিক রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান, বাংলাদেশ সরকার ঐতিহাসিক ৭ মার্চসহ আট জাতীয় দিবস বাতিল করেছে। সার্বিকভাবে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারত সরকার কী ভাবছে? এছাড়া বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়ে কোনো আপডেট আছে কি না?
 
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেয়া হচ্ছে, কার্যক্রম চলছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।’ 
 
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জয়সওয়াল বলেন, আমরা দুর্গাপূজা উদযাপনের সময় কিছু বিবৃতি দিয়েছি। আমরা সেখানে সংখ্যালঘু, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সহিংসতা দেখেছি। পূজার প্যান্ডেলেও সহিংসতা হয়েছে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা সংখ্যালঘুদের নিরাপত্তা, তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে বাংলাদেশের জাতীয় আট দিবস বাতিলের বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে