ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ যানবাহন কেনায় সরকারের অনুমোদন

নিজস্ব সংবাদ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসের শুরুতে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি প্রদান করা হয়। তার আগেই, গত জুনে আরও একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছিল। তবে, কোন দেশ থেকে এসব যানবাহন কেনা হবে বা সেগুলোর নির্দিষ্ট মডেল কী হবে—সেটি এখনো চূড়ান্ত হয়নি।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বুলেটপ্রুফ গাড়ি জাপান থেকে আমদানির বিষয়ে আলোচনা চলছে।

বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানান, “নির্বাচনের সময় জনসংযোগের জন্য খালেদা জিয়া ও তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে সফর করবেন। এ কারণে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ ছাড়া, নিরাপত্তা আরও জোরদার করতে বিএনপি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। আবেদনকৃত অস্ত্রের মধ্যে একটি শটগান এবং দুটি পিস্তল রয়েছে। এই লাইসেন্স অনুমোদনের বিষয়টি এখনো বিবেচনাধীন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪১ বার পড়া হয়েছে