ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

গত এক বছরে বন্ধ হয়ে গেছে ১৮৫টি গার্মেন্ট কারখানা

নিজস্ব সংবাদ :

গত এক বছরে দেশের তৈরি পোশাক খাতে সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। এ সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে ১৮৫টি গার্মেন্টস কারখানা, যার ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে রফতানিতেও। গত দুই মাসে রফতানি কমেছে প্রায় ৫-৬ শতাংশ।

রবিবার (১২ অক্টোবর) নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বায়িং হাউস অ্যাসোসিয়েশন জানায়, কারখানা বন্ধ হওয়া এবং উৎপাদন কমে যাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ কমছে বাংলাদেশের প্রতি।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে পোশাক ও টেক্সটাইল বিষয়ক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলেও, বাংলাদেশ থেকে এসব আয়োজনে যথাযথ অংশগ্রহণ নেই। উদ্যোক্তারা কিছুটা অংশগ্রহণ করলেও, সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত অনেক পক্ষ এসব প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত থাকছেন।

এ অবস্থায়, শিল্পের টেকসই ভবিষ্যতের জন্য বায়িং হাউস ও উৎপাদকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন সংগঠনের নেতারা। তারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপে বাংলাদেশের পোশাক রফতানি খাত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায়, ক্রেতারা এখনও বড় অর্ডারে আগ্রহ দেখাচ্ছেন না।

ক্রেতাদের মতে, বর্তমান পরিস্থিতিতে উৎপাদনে নিরবচ্ছিন্নতা এবং স্থিতিশীলতা ফেরানো ছাড়া নতুন ক্রয় আদেশ পাওয়া কঠিন। শিল্প খাতে সরকারের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তারা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১২৩ বার পড়া হয়েছে