ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু Logo দিনাজপুরে বাসায় আগুন, প্রাণ গেল স্বামী-স্ত্রীর Logo মাদারীপুরে গুদাম থেকে উদ্ধার ৩৭ হাজার লিটার সয়াবিন তেল Logo সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের লড়াই Logo সংসদে রুমিনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, আচরণে আপত্তি জামায়াত আমিরের

টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়াতেই জোর অর্থমন্ত্রীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঋণনির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বিনিয়োগনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকার নতুন করে টাকা ছাপানোর পথে হাঁটতে চায় না; বরং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করাই মূল লক্ষ্য।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, কর-জিডিপি অনুপাত এবং জিডিপির আকার—দুটিই অর্থনীতির সামগ্রিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। অর্থনীতি শক্তিশালী না হলে কর-জিডিপি অনুপাত বাড়ানো সম্ভব নয়। তাই অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

তিনি আরও জানান, আগামী বাজেট প্রণয়নে এমন পরিকল্পনা নেওয়া হবে যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশে আস্থা রাখতে পারেন। তবে দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা বজায় রাখতে না পারা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। তার মতে, নীতির ঘনঘন পরিবর্তন বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
২৯ বার পড়া হয়েছে