ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

চবি ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও শিক্ষার্থী ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এ সংঘর্ষ ঘটে, যাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন আহত হন।

জানা গেছে, ক্যাম্পাসে নিরাপত্তাসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে অংশ নেন। এ সময় খবর আসে, এলাকাবাসী এক শিক্ষার্থীকে আটকে রেখেছে। এর পর শিক্ষার্থীরা ২ নম্বর গেটে জড়ো হন।

এক পর্যায়ে স্থানীয়রাও সেখানে উপস্থিত হন এবং উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। কিছুক্ষণ পরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গুলির শব্দও শোনা যায়।

সংঘর্ষ থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এর আগেও শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেদিন দর্শন বিভাগের এক ছাত্রী বাসায় ঢোকার সময় দারোয়ানের সঙ্গে কথা-কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সেই সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন আহত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
৯৭ বার পড়া হয়েছে