ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

চমক নিয়ে আসছে বিটিএস তারকা জিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চমক নিয়ে আসছে বিটিএস তারকা জিন।

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যাওয়া বিটিএস তারকা জিন অবশেষে সুখবর দিলেন। গানের দুনিয়ায় আবারও চমক নিয়ে ফিরছেন তিনি। খুব শিগগিরই আসছে তার প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’।

২০২২ সালে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে গিয়েছিলেন জিন। দুই বছরের প্রশিক্ষণ শেষে ফিরেছেন গত জুনে। এর পর থেকে বিটিএসের ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবারও গানে পাওয়া যাবে জিনকে।

এ প্রসঙ্গে অ্যালবামের খবর জানিয়ে বিটিএস এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, খুব শিগগিরই প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’ নিয়ে আসছেন জিন। নতুন এ অ্যালবাম ছয়টি ভিন্ন ধারার গান দিয়ে সাজানো হয়েছে। যার মাধ্যমে জিন প্রকাশ করেছেন তার কাছে সুখের অর্থ।
 
প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’-র আগে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা। নেটফ্লিক্সের ‘কিয়ানস বিজার আর অ্যান্ড বি’ সিরিজের শুটিংয়ের পাশাপাশি বিশেষ গান ‘সুপার টুনা’ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। 
 
১১ অক্টোবর ‘সুপার টুনা’ প্রকাশের পর এ গান বর্তমানে জাপানের ওরিয়ন ডেইলি ডিজিটাল সিঙ্গেল চার্টে শীর্ষে অবস্থান করছে। এ ছাড়া এ বছর প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার হয়ে মশালবাহক ছিলেন তিনি।
 
এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিটিএস ব্যান্ডের বাইরে প্রথম একক অ্যালবাম প্রকাশ করছেন জিন। আগামী ১৫ নভেম্বর প্রকাশ পাবে তার প্রথম একক অ্যালবামটি।
 
তবে প্রথম একক অ্যালবামের আগে জিনের প্রথম একক গান প্রকাশ পায় ২০২২ সালে। সামরিক প্রশিক্ষণে যাওয়ার আগে জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে জিনের প্রথম একক গানের শিরোনাম ছিল ‘অ্যাসট্রোনাট’।
 
প্রসঙ্গত, বিটিএসের অন্য সদস্যরা এখনো সামরিক প্রশিক্ষণে রয়েছেন। তাই একক ভাবে জিন গানের জগতে অংশ নিলেও বন্ধ রয়েছে তাদের ব্যান্ডের কার্যক্রম।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে