ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

চীনে খুঁজে পাওয়া গেল সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণভান্ডার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

চীন ঘোষণা করেছে যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি বিশাল স্বর্ণের মজুত আবিষ্কার হয়েছে, যা গত ৭০ বছরে পাওয়া সবচেয়ে বড় একক স্বর্ণভান্ডার। সরকারের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, লিয়াওনিং প্রদেশের দাদোংগৌ এলাকায় এই খনি থেকে মোট ১ হাজার ৪৪৪.৪৯ টন স্বর্ণের মজুত শনাক্ত করা গেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এই খনির অর্থনৈতিক যোগ্যতা পরীক্ষা সম্পন্ন হওয়ায় এখন উন্নয়ন ও স্বর্ণ উত্তোলনের জন্য প্রস্তুত। এটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনির তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতায় বিস্তৃত এই খনিতে রয়েছে প্রায় ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক, যেখানে প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। মাত্র ১৫ মাসে খনিটির অনুসন্ধান সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতের দ্রুত ও মানসম্মত খনিজ অনুসন্ধানের জন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৩৮ বার পড়া হয়েছে