ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

চুরির মামলায় জামালপুর আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চুরির মামলায় জামালপুর আইনজীবী সমিতির সভাপতি কারাগারে।

চুরির মামলায় জামালপুর আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় আদালত বর্জন করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে জামালপুর সদর জিআর আমলি আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান আমান উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বিকেলে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনায় জামালপুর জেনারেল হাসপাতালের সামনে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে  আমান উল্লাহ আকাশসহ অজ্ঞাতনামা ১৫০-১৬০ জন অবস্থান করেন। আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজনের ওপর হামলা করে তারা। এতে তরিকুল নামের একজন গুরুতর আহত হন। এ সময় একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। তরিকুলের পকেটে থাকা ৩৮ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
 
এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর জামালপুর সদর থানায় চুরির মামলা হয়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জজ কোর্ট থেকে বাড়ি ফেরার পথে আদালতের পাশে পৌর ঈদগাহ মাঠের সামনে থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও  আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্লাহ আকাশকে গ্রেফতার  করে সদর থানা পুলিশ।
 
আজ সকালে তাকে আদালতে তোলা হয়। তার আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক মো. মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় আওয়ামীপন্থি আইনজীবীরা আদালত বর্জন করেন।
 
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মন্টু বলেন, ‘আমরা মিস কেইস করেছি। আশা করছি দ্রুতই আদালত তার জামিনের আদেশ দেবেন। তবে আইনজীবী সমিতি থেকে আদালত বর্জনের কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি।’
 
জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগপন্থি আইনজীবীরা আদালত বর্জন করেছে। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
১৬৬ বার পড়া হয়েছে