ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

ছেলের বন্ধুদের কাছে ‘দিদি’ শ্রাবন্তী

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবসময়ই আলোচনায় থাকেন, বিশেষ করে ব্যক্তিগত জীবন ও সিনেমা নিয়ে। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি নতুন ছবি দেবী চৌধুরাণী, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পেশাগত যাত্রা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

শ্রাবন্তীর মতে, প্রত্যেক মানুষের মধ্যেই পরিস্থিতি অনুযায়ী ‘দেবী চৌধুরাণী’র বৈশিষ্ট্য জেগে উঠতে পারে। তিনি বলেন, “জন্মের পর কেউ লড়াই শিখে আসে না, সময়ই মানুষকে তা শেখায়।”

দশম শ্রেণিতে পড়ার সময় জিতের সঙ্গে চ্যাম্পিয়ন ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিজীবন নিয়ে কটাক্ষ ও সমালোচনার মুখোমুখি হলেও এখন আর তিনি তা গুরুত্ব দেন না। শ্রাবন্তীর ভাষায়, “ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা আছে। উদাহরণ হিসেবে বলি, ছেলে জন্মের পাঁচ বছর পর আমি কাজে ফিরি—তখন বয়স মাত্র ২১। তবে ১৬ বছর বয়সে মা হওয়া সত্যিই অল্প বয়স।”

তিনি আরও জানান, প্রতিটি নতুন চরিত্রে অভিনয়ের আগে চিত্রনাট্য নিয়ে ছেলের সঙ্গে আলোচনা করেন। দেবী চৌধুরাণী নিয়েও প্রথমে ছেলেকে শুনিয়েছিলেন তিনি। “আমরা মা-ছেলের থেকে বেশি বন্ধু। বয়সের পার্থক্য মাত্র ১৬ বছর। ছেলের বন্ধুদের বেশিরভাগই আমাকে ‘দিদি’ বলে ডাকে, ‘আন্টি’ বলে খুব কমই,” বলেন শ্রাবন্তী।

এ ছাড়া জেন-জেড প্রজন্মের বিষয়ে কথা বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ছেলে ও তার বন্ধুদের সঙ্গে মেলামেশা করার কারণে তাদের চিন্তাভাবনা ও ভাষা সহজেই বুঝতে পারেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান বিস্তার নিয়ে মন্তব্য করে তিনি নতুনদের উদ্দেশে বলেন, “প্রথম কাজ ভালো না হলে হতাশ হওয়া উচিত নয়; বরং পরেরটিকে ভালো করার দিকে মনোযোগী হতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৫৭ বার পড়া হয়েছে