ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

জুবিন গর্গের মরদেহ দেশে পৌঁছেছে, কফিন জড়িয়ে ভেঙে পড়লেন স্ত্রী

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীত অঙ্গনে। গ্যাংস্টার ছবির বিখ্যাত ‘ইয়া আলি’ গানের শিল্পীটি শনিবার (২০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু দুপুর আড়াইটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মাঝে নেমে আসে গভীর শোক।

পরদিন তার মরদেহ কফিনে করে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত অনুরাগীরা স্তব্ধ হয়ে যান। কফিনের কাছে গিয়ে গরিমা সাইকিয়া গর্গ স্বামীর দেহ জড়িয়ে অঝোরে কেঁদে ওঠেন। চারপাশের মানুষদের চোখেও ছিল অশ্রু। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়ার পথে শহরের রাস্তায় জনস্রোত দেখা যায়; ছোট-বড় শিল্পীরাও তাকে শ্রদ্ধা জানাতে আসেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
১২০ বার পড়া হয়েছে