ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

জুলাই-আগস্টে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে, আবেদন খারিজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে, আবেদন খারিজ।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি চেয়ে জিয়াউল আহসানের করা আবেদনও খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টের হত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো কোনো আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। শুধু খালাসই চাননি বিচারিক প্রক্রিয়া অবৈধ দাবি করে আদালতে আবেদনও করেন তিনি।
 
একাধিক অভিযোগ নিয়ে কারাগারে থাকা সাবেক এ সেনা কর্মকর্তার আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের হত্যার বিচার চলতে পারে না। কেননা জুলাইয়ে যা হয়েছে তা যুদ্ধ নয়, রাজনৈতিক সংঘাত। শুধু তাই নয়-সরকার এবং বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এ সেনা কর্মকর্তা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
১৫৩ বার পড়া হয়েছে