ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী

টাকা নিলেও ভোট দেবেন নিজের পছন্দে—সিরাজগঞ্জে আসিফ মাহমুদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভোটাররা আর টাকা দিয়ে ভোট বিক্রি করার ফাঁদে পা দিচ্ছেন না। তিনি বলেন, মানুষ এখন স্পষ্ট করে বলছে—টাকা নেবেন ঠিকই, কিন্তু ভোট দেবেন যাকে উপযুক্ত মনে করবেন তাকেই।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সাইফ মোস্তাফিজ ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, যারা লুটপাট করে, ব্যাংকঋণ না শোধ করে ঋণখেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, তাদের কাছ থেকে টাকা নিতে সমস্যা নেই। তবে ভোটটা দিতে হবে সেই মানুষদের, যারা সত্যিকার অর্থে জনগণের জীবনমান বদলাতে সক্ষম।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশের প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, শুধু একটি স্বঘোষিত দিল্লিকেন্দ্রিক দল ছাড়া। মাঠপর্যায়ে দেখা যাচ্ছে, তাদের নেতাকর্মীরা ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে এবং ‘হ্যাঁ’ ভোট দিলে ধর্মীয় ও সামাজিক বিপর্যয় হবে—এমন নানা ভিত্তিহীন কথা ছড়িয়ে গ্রামাঞ্চলের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অপপ্রচার চলতে থাকলে তাদের ভাষাতেই জবাব দিতে বাধ্য হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করে, তারা প্রকৃত সম্মান পায় না। বরং বিএনপি ও আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা নব্য ধনী, মধ্যস্বত্বভোগী ও পুঁজিবাদীরা নানা সুবিধা ভোগ করে। এনসিপির ইশতেহারে ঘোষণা দেওয়া হয়েছে, জোট ক্ষমতায় এলে স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিকদের সব সেবা নিশ্চিত করা হবে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, একটি দল শুধু ফ্যামিলি কার্ডের কথা বললেও শরিফ ওসমান হাদি ও ফেলানির মতো মানুষ আগ্রাসনবিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন। কিন্তু ক্ষমতায় গেলে সেই আগ্রাসনবিরোধী শক্তির বিরুদ্ধে তারা কী অবস্থান নেবে—এ বিষয়ে একটি কথাও স্পষ্ট করে বলে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৭৭ বার পড়া হয়েছে