ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা Logo পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

তানজিদ-লিটনের ঝড়ে সর্বোচ্চ রানের রেকর্ড ঢাকা ক্যাপিটালসের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তানজিদ-লিটনের ঝড়ে সর্বোচ্চ রানের রেকর্ড ঢাকা ক্যাপিটালসের।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজই দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের সেই দলে জায়গা হয়নি লিটন দাসের। আর এই দিনেই লিটন খেললেন দুর্দান্ত এক ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালালেন ডানহাতি এই ব্যাটার। অপর প্রান্তে তানজিদ তামিমও কম না, তিনিও পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ের পাতা যেন ওলট-পালট করে দিলেন লিটন-তানজিদ। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটাও করে ফেললো ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। বিপিএল ইতিহাসে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ঢাকা ক্যাপিটালস। ৬ ম্যাচ খেলে এখনও পর্যন্ত কোনও জয়ের দেখা পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। স্বাভাবিকভাবেই জয়ের জন্য মরিয়া রাজধানীর এই দলটি। নিজেদের সপ্তম ম্যাচে এসে যেন জ্বলে ওঠলো তারা। আগে ব্যাট করে রাজশাহীর সামনে ২৫৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ঢাকা।

রোববার (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সেই লিটনই আজ রাজশাহীর বিপক্ষে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মাত্র ৪৪ বলেই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন লিটন। বিপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম সেঞ্চুরি।    
 
লিটন জবাবটা দিয়েছেন অবশ্য ব্যাট হাতে। যেদিন বাদ পড়লেন, সেদিনই খেললেন একশ ছাড়ানো এক দুর্দান্ত ইনিংস। অভিজ্ঞ এই ক্রিকেটার যে যেকোনও সময় জ্বলে ওঠতে পারেন তার আরও একটা প্রমাণ এটি। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন।  
 
শুধু তাই নয়, বিপিএলের ইতিহাসে যে কোনও উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন লিটন ও তানজিদ হাসান তামিম। এর আগের রেকর্ড ছিল গেইল ও ম্যাককালামের। ২০১৭ সালে রংপুরের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২০১ রানের জুটি গড়েছিলেন গেইল-ম্যাককালাম।  
 
আরেক প্রান্তে তানজিদ হাসান তামিমও খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। লিটনের পর ৬২ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার। যা চলতি বিপিএলে পঞ্চম সেঞ্চুরি। তবে ইনিংসের তিন বল বাকি থাকতে সাজঘরে ফেরেন তানজিদ। ৬৪ বলে ১০৮ রান করে শফিউলের বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। এরপর উইকেটে এসেই দারুণ এক ছক্কা হাঁকান সাব্বির রহমান। ২ বলে ৭ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে এক উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
১২২ বার পড়া হয়েছে