ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের লড়াই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২৬ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তুলনামূলক দুর্বল হিসেবে বিবেচিত নিউজিল্যান্ড দলের কাছে এমন হার সমালোচনার জন্ম দিয়েছে। ফলে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগে অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেছে শান্ত, মিরাজ, লিটন ও তাসকিনদের।

দলীয় সংবাদ সম্মেলনে পেসার শরীফুল ইসলাম জানান, এখনও সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তার মতে, প্রথম ম্যাচে দল নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি, তবে বাকি দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করলে সিরিজ জেতা সম্ভব।

প্রথম ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা হারের বড় কারণ হয়ে দাঁড়ায়। শরীফুল বলেন, এই জায়গায় উন্নতির জন্য দল কাজ করছে এবং সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

নিজের দিক থেকেও দায়িত্ব স্বীকার করে তিনি বলেন, শেষ দিকে ব্যাটিংয়ে ভালো করতে পারলে ম্যাচ আরও লম্বা করা যেত।

নিউজিল্যান্ড ‘বি’ দল নিয়ে খেলতে এলেও এটিকে হালকাভাবে নিতে নারাজ শরীফুল। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি দলই শক্তিশালী এবং তাদের সম্মান দিয়েই খেলতে হবে।

এদিকে, ২০২৭ বিশ্বকাপের দিক বিবেচনায় প্রতিটি ম্যাচ ও পয়েন্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই পেসার।

চোট কাটিয়ে মোস্তাফিজুর রহমান কিছুটা সুস্থ হলেও আজকের ম্যাচে তাকে খেলানো হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। দল ঝুঁকি নিতে চায় না বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, এই ম্যাচটি লিটন দাসের জন্য বিশেষ হতে যাচ্ছে, কারণ তিনি আজ নিজের ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
২৪ বার পড়া হয়েছে