ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ভক্তদের মধ্যে ভিন্নমত দেখা গেলেও মাঠে তাদের ছবি বা প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে অনেক দর্শকই এই দুই ক্রিকেটারের ছবি বা বার্তাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢুকতে সমস্যার মুখে পড়েছিলেন। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি সেই অবস্থান থেকে সরে এসেছে।

বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু জানিয়েছেন, এখন থেকে ভক্তরা তাদের পছন্দের খেলোয়াড়দের ছবি বা প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকছে না।

তিনি বলেন, খেলোয়াড়দের রাজনৈতিক পরিচয় এক বিষয়, আর ক্রিকেট আরেকটি। তাই দর্শকদের পছন্দের খেলোয়াড়ের প্রতি সমর্থন জানাতে বাধা দেওয়ার প্রয়োজন নেই।

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সাকিব, মাশরাফি ও তামিম ইকবালের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, দেশের ক্রিকেট বর্তমান অবস্থানে পৌঁছাতে এই তারকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
২৪ বার পড়া হয়েছে