ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

তুফান’কে ছাড়িয়ে ‘বরবাদ’, ব্ল্যাকে টিকিট বিক্রি নিয়ে হুলস্থুল!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি হলে গিয়ে দেখার পর দর্শকরা বলছেন, রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’কেও ছাড়িয়ে গেছে এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বরবাদ’।

এবারের ঈদে হলে মুক্তি পায় সর্বমোট ৬টি ঢালিউড সিনেমা। এগুলো হলো ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও  ‘অন্তরাত্মা’। হল ঘুরে দেখা যায়, ঈদের চারদিন পেরোনোর পরও হলে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমা দেখার পর হল থেকে বেরিয়ে দর্শকরা বলছেন, শাকিব খানের ক্যারিয়ারের সেরা ছবি এটি। আবার কেউ কেউ বলছেন, এই প্রথম কোনো বাংলা সিনেমা দর্শকের টিকিটের সব টাকা ফিরিয়ে দিতে পেরেছে।
 
সুন্দর চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হতে ‘বরবাদ’র টিকিট চাহিদা বেড়েই চলেছে বিভিন্ন হলে। এমন পরিস্থিতিতে মধুমিতা সিনেমা হলে দেখা গেল ব্ল্যাক টিকিট বিক্রির ধুম।
ক্ষোভ প্রকাশ করে দর্শকরা বলছেন, ‘বরবাদ’ সিনেমা দেখতে এসে টিকিট না পেয়ে আর ব্ল্যাকে চড়া দামে টিকিট কিনে নিজেরাই বরবাদ হয়ে যাচ্ছেন।
টিকিট কিনতে আসা এক দর্শক অভিযোগ জানিয়ে সময় সংবাদকে বলেন, ২০০ টাকার টিকিট ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। ক্রেতা বুঝে আরও দাম চড়াও করছে ব্ল্যাক টিকিট বিক্রেতারা। অনেক দর্শকের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েও টিকিট না দিয়ে কেটে পড়ছেন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’। অ্যাকশন আর রোমান্টিক ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব ও ইধিকা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্ত।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
১৬৩ বার পড়া হয়েছে