ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

দাবি ললিত মোদির : চেন্নাইয়ের ম্যাচে ‘আম্পায়ার ফিক্সিং’ করতেন বিসিসিআই সচিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দাবি ললিত মোদির : চেন্নাইয়ের ম্যাচে ‘আম্পায়ার ফিক্সিং’ করতেন বিসিসিআই সচিব।

বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্মদাতা বলা যায় তাকে। ২০১০ সাল পর্যন্ত আইপিএলের চেয়ারম্যানের দায়িত্বে তিনিই ছিলেন। সেই ললিত মোদি আইপিএল নিয়ে বোমা ফাটালেন। অভিযোগের তীর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক সচিব এম শ্রীনিবাসনের দিকে। মোদি অভিযোগ করেছেন, আইপিএলে ‘আম্পায়ার ফিক্সিং’ করতেন বিসিসিআইয়ের এই সচিব।

মাত্র দিন দুয়েক আগে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হলো আইপিএলের মেগা নিলাম। দারুণ জাঁকজমকপুর্ণ সেই নিলাম নিয়ে আলোচনা এখনও চলছে। এরই মধ্যে টুর্নামেন্টটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ললিত মোদি মারাত্মক অভিযোগ তুলেছেন খোদ বিসিসিআইয়ের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা শ্রীনবাসনের বিরুদ্ধে। মোদির দাবি, বিসিসিআইয়ের সাবেক সচিব চেন্নাই সুপার কিংসের ম্যাচে চেন্নাইয়ের আম্পায়ার রাখতেন।

রাজ শামানির ইউটিউব চ্যানেলে সম্প্রতি ললিত মোদি বলেন, ‘সে (শ্রীনবাসন) আইপিএল পছন্দ করতেন না। সে কখনোই ভাবতে পারেনি যে, আইপিএল কাজ করবে, কিন্তু যখন এটা কাজ করতে শুরু করল সবাই কৃতিত্ব নেয়ার চেষ্টা করেছে। সে (আইপিএলের গভর্নিং বডি) সদস্য এবং বোর্ডের সচিব ছিল, ফলে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সেই ছিল। আমি তার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছি, তাই সে অনেক কিছুই করেছে, আম্পায়ার ফিক্সিংও। সে স্বীকারও করত, আমি এটা করেছি।’

শ্রীনিবাসন কীভাবে ফিক্সিং করতেন তাও জানিয়েছেন, ‘আমি এটার জন্য তাকে অভিযুক্ত করেছিলাম। সে আম্পায়ার পরিবর্তন করত এবং আমি দুবারও চিন্তা করে দেখিনি। কিন্তু পরে আমি টের পেলাম, সে চেন্নাইয়ের ম্যাচে চেন্নাইয়ের আম্পায়ার দিচ্ছে, এটাকে আমি সমস্যা মনে করলাম। এটাকেই ফিক্সিং (পাতানো খেলা) বলে। তাই আমি এসব ফাঁস করে দেয়ার চেষ্টা করি, সে পুরোপুরি আমার বিপক্ষে চলে যায়।’

শুধু আম্পায়ার ফিক্সিংই নয়, শ্রীনবাসনের বিরুদ্ধে নিলামে ফিক্সিংয়েরও অভিযোগ তুলেছেন মোদি। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের নাম নিলামে উঠলে অন্যান্য দল যেন তার জন্য কোনো ডাক না দেয়, দলগুলোকে শ্রীনিবাসনের পক্ষ থেকে তেমন নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানান আইপিএলের এই প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা ফ্লিনটফকে শ্রীনিবাসনের কাছে দিয়েছিলাম। আমরা দিয়েছিলাম। এতে কোনো সন্দেহ নেই। প্রতিটি দলই এই বিষয়ে জানত। শ্রীনিবাসন আইপিএল হতে দিতেন না। তিনি আমাদের জন্য কাঁটার মতো ছিলেন। হ্যাঁ, আমরা সবাইকে বলেছিলাম ফ্লিনটফের জন্য বিড না করতে।’

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
১৩৩ বার পড়া হয়েছে