ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ভারতে গেলো প্রায় ১০০ টন ইলিশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা ঘিরে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১০ দিনে মোট ৯৯ টন ৮৬ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান বেনাপোল বন্দর মৎস্য নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।

রপ্তানিকৃত প্রতিটি ইলিশের ওজন ছিল এক কেজি বা তার বেশি। প্রতি কেজি ইলিশ ১২ ডলার ৫০ সেন্ট মূল্যে রপ্তানি করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫২৫ টাকা।

ইলিশ রপ্তানিকারক জিয়াউর রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট ইলিশ উৎপাদন হয়েছে প্রায় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ মেট্রিক টন। যদিও উৎপাদন চাহিদার তুলনায় কম, তবুও ২০১৯ সাল থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় বিশেষ অনুমতিতে ভারতকে ইলিশ দেয়া হচ্ছে। এবছর বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দিয়েছে, যা ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, স্বল্প সময়ে এত ইলিশ পাঠানো কঠিন হবে। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলেও, শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া মিলিয়ে মাত্র ৬৩৬ টন রপ্তানি হয়েছিল। তার মধ্যে বেনাপোল একাই ৫৩২ টন রপ্তানি করে। এবার সরবরাহ কম এবং দাম বেশি থাকায় রপ্তানির পরিমাণও সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, পূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির কার্যক্রম চালু থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সর্বশেষ চালানে আরও ১২ টন ৮৬ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে