ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

দক্ষিণী চলচ্চিত্রে বছরের শেষে আবারও দুঃসংবাদ বয়ে এসেছে। জানা গেছে অভিনেত্রী সবিতা শিবন্নার মৃত্যুর খবর। নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রী সবিতা শিবন্নার ঝুলন্ত মরদেহ।

রোববার (১ ডিসেম্বর) ভারতের হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রীর নিথর দেহ। মাত্র ৩০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, শোবিতা শিবন্নাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তারা। প্রাথমিক ভাবে অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। যদিও কেন তার এই পরিণতি হলো সেটি এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্তে মামলাও হয়েছে। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই বলেছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী সবিতা শিবন্নাকে কোন্ডাপুরের নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
 
শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এরমধ্যে আছে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট এবং বন্দনা’। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
১৩২ বার পড়া হয়েছে