ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ফের তলব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে মন্ত্রণালয়ে ডাকা হয়।
কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতা ও অন্যান্য শহরে বাংলাদেশ মিশনকে কেন্দ্র করে সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটেই এই তলব করা হয়। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ হাইকমিশনসহ মুম্বাই, কলকাতা, আগরতলা ও গুয়াহাটিতে উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ ও হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনায় ভারত সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ঢাকা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই নিয়ে টানা ষষ্ঠবারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলব করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে দিল্লি, আসাম ও শিলিগুড়িতে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
১৩২ বার পড়া হয়েছে