ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

নির্বাচনী মাঠে মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ করল জামায়াত আমির

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৪ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি বার্তায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হতে দেখা গেছে। এসব শোভাযাত্রায় কয়েকটি দুর্ঘটনা ও আহত হওয়ার ঘটনা ঘটায় দলীয় আমির এই ধরনের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে জানান, জামায়াত সবসময় জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। মানুষের অসুবিধা হয় এমন কোনো কর্মসূচি আমরা রাখতে চাই না। সাম্প্রতিক শোভাযাত্রাগুলো কিছু স্থানে সাধারণ মানুষের জন্য অস্বস্তির সৃষ্টি করেছিল বলেই নেতাকর্মীদের এমন কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
২৫ বার পড়া হয়েছে