ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি মানেনি কোনো দল, বাস্তবায়ন হয়নি জুলাই সনদ Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা Logo পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত

নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং কমিশনের সিনিয়র সচিবের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৩ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ বিষয়ে একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা হওয়ায় কমিশনের শীর্ষ কর্মকর্তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

বর্তমানে সিইসির জন্য একটি গাড়িসহ পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে তার নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত একটি গাড়িসহ এসকর্ট দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, চার নির্বাচন কমিশনার ও ইসি সিনিয়র সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াতের সময় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে গাড়িসহ পুলিশি এসকর্ট চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে পালনের স্বার্থেই এসব নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।

এদিকে, পৃথক আরেকটি চিঠির মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের পুলিশ কমিশনারদের নির্দেশ দিয়েছে ইসি। এতে ওই তিন শহরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের জন্য সার্বক্ষণিক গানম্যান নিয়োগের কথা বলা হয়েছে।

এ ছাড়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো আরেক চিঠিতে দেশের সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৪৮ বার পড়া হয়েছে