ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নেপালের বিপক্ষে বাংলাদেশের ড্র

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্য দিয়ে চার বছর পর নেপালের বিরুদ্ধে ড্র করলো জামালরা। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকলো বাংলাদেশ। যার মধ্যে আজকেরটিসহ চারটিই ড্র।

হামজা-শমিতদের ছাড়াই এই ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। মিতুল মার্মা দলের বাইরে থাকায় জাতীয় দলে অভিষেক হয় সুজন হোসেনের।

ম্যাচের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। প্রথমার্ধে খুব বেশি বড় পরীক্ষায় পড়তে হয়নি দুই দলের কোনও গোলরক্ষককে।

আক্রমণ করলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি নেপাল। তবে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় মেলেনি সেই কাঙ্ক্ষিত গোলের। দ্বিতীয়ার্ধেও ঘটে প্রথমার্ধের পুনরাবৃত্তি। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

৯ সেপ্টেম্বর একই মাঠে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ–নেপাল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
১৮৯ বার পড়া হয়েছে