ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নোয়াখালীর একটি আদালত রূপালী ব্যাংকের বিপুল অর্থ আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা বেলায়েত হোসেনকে মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে।
দুদকের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করে জানান, বেলায়েত হোসেন ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন উপায়ে মোট ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
ঘটনার পর ২০১৬ সালের ৪ মে ব্যাংক কর্তৃপক্ষ সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৩ সালে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে।
শুনানি শেষে আদালত তাকে দণ্ডবিধির ৪০৯ ও ৪৬৮ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইনে পৃথকভাবে ৫ বছর করে মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ রায়ের পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০১:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২০ বার পড়া হয়েছে