ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

পরীমণির ফেসবুক লাইভে আত্মপ্রকাশ: ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জবাবে সরাসরি লাইভে এসে নিজের সুস্থতার কথা জানান জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সোমবার (১৯ মে) রাতে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে বলেন, “আমি ভালো আছি, বেঁচে আছি।”

লাইভের শুরুতে পরীমণি লেখেন, “মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?”—এই বাক্য দিয়েই গুজবের জবাব দেন তিনি। সম্প্রতি কিছু অনলাইন পোর্টালে তাকে ঘিরে ‘ঝুলন্ত মরদেহ উদ্ধার’ সংক্রান্ত যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেন এই অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

লাইভে পরীমণি বলেন, “আমি চার বছর আগেও বলেছিলাম, এখনও বলছি—আমি আত্মহত্যা করবো না। আমি স্বাভাবিক মৃত্যু চাই। আমার সন্তানদের নিয়ে আমি সুখে আছি। আমাকে নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই। যদি কখনও শোনা যায় আমি মারা গেছি, তাহলে বুঝে নেবেন—আমাকে হত্যা করা হয়েছে। আমি আত্মহত্যা করিনি।”

তিনি আরও বলেন, “আমি জীবিত এবং ভালো আছি—এটা এখন প্রমাণিত। আমার জীবনে আত্মহত্যা বলে কিছু ঘটবে না। হ্যাঁ, একদিন সবাইকেই মরতে হবে, তবে আমি স্বাভাবিকভাবেই চলে যেতে চাই।”

পরীমণি বর্তমানে একটি নতুন চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বলেও লাইভে জানান। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
২৪২ বার পড়া হয়েছে