ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

পরীমণি-সাদীর প্রেমের গুঞ্জন, মুখ খুললেন গায়ক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পরীমণি-সাদীর প্রেমের গুঞ্জন, মুখ খুললেন গায়ক।

আবারও খবরের শিরোনামে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। পরীমণির গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তার জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। এর পর থেকেই অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন।

বিষয়টি নিয়ে পরীমণির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদী মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, পরীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে।

সাদী বলেন, ‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।’

পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয়। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। নিয়মিত কথাবার্তাও হয়; এটা নিয়ে বলার তো কিছু দেখি না।’
 
জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে এই গায়ক বলেন, ‘দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরীমণি আমার সহকর্মী। তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন; আমি আরেকজন জামিনদার হই।’
 
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে