ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয়, ভরিতে কমলো ১ হাজার ৫০ টাকা Logo আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন তাইজুল ইসলাম Logo নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে আরও ২০০ জন ভর্তি, নতুন মৃত্যুর খবর নেই Logo চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা Logo দেশে ফিরছেন জোবাইদা রহমান, নেমেই যাবেন হাসপাতালে Logo ‘মালিক’ ছবির শুটিংয়ে নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ে আহত আরিফিন শুভ Logo বিপিএলে নতুন সংযোজন: ইফতিখারকে নিল রংপুর, ওমরজাইকে দলে নিল সিলেট Logo স্টার্কের ঝড়ে ইংল্যান্ড চাপে, তবুও ব্রিসবেনে রুটের প্রথম অজি সেঞ্চুরি Logo ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো খালেদা জিয়াকে

পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ২০০ তালেবান

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

আফগান সীমান্তে তালেবান ও টিটিপি সন্ত্রাসীদের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত পাল্টা অভিযানে ২০০-র বেশি যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

রোববার (১২ অক্টোবর) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর জানায়, আফগান ভূখণ্ডে থাকা সন্ত্রাসী ক্যাম্প, প্রশিক্ষণ কেন্দ্র ও পোস্টে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়।

অভিযানে বহু ক্যাম্প ও ঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানায় আইএসপিআর। সীমান্তের কয়েকটি স্থানে পাকিস্তানি বাহিনী সাময়িকভাবে নিয়ন্ত্রণ নেয়।

সংঘর্ষ শুরু হয় শনিবার রাতে, যখন আফগান বাহিনী পাকিস্তানের বিভিন্ন সীমান্ত পোস্টে গুলি চালায়। জবাবে পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ ও বিমান হামলা চালায়।

আফগান কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়। তবে পাকিস্তান সে দাবি অস্বীকার করেছে।

আইএসপিআর হুঁশিয়ারি দিয়ে জানায়, আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চললে পাকিস্তান শক্ত প্রতিক্রিয়া দেখাবে এবং সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সৌদি আরব, কাতার ও ইরান উভয় দেশকেই উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৬৮ বার পড়া হয়েছে