ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন

পিএসএলের ড্রাফটে নাম নিবন্ধন করলেন সাকিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পিএসএলের ড্রাফটে নাম নিবন্ধন করলেন সাকিব।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের নিলামের আগে নাম দিয়েছেন সাকিব আল হাসান। দশম আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানের আগেই ক্রিকেটারদের নাম চূড়ান্ত করে নিতে চায় পিএসএল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে সাকিব নাম নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৬ সাল থেকে গত বছর পর্যন্ত করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে সাকিব তিন বার পিএসএলে খেলেছেন। সব মিলিয়ে প্রতিযোগিতাটিতে ১৩ ইনিংসে তার রান ১৮১, উইকেট ৮টি। ২০১৭ সালে তিনি পেশোয়ারের হয়ে শিরোপা জিতেন।

সাকিবের আগে পিএসএলের ড্রাফটে নাম জমা দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গতবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে মেগা নিলাম থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ায়নি। এবারের আইপিএল চলাকালীন সময়েই মাঠে গড়াবে পিএসএল। ফলে আইপিএলে দল না পাওয়া তারকারা পিএসএলে দল পাবেন বলে মনে করা হচ্ছে। মোস্তাফিজের দল পাবার প্রবল সম্ভাবনা রয়েছে।

পিএসএলে খেলার অভিজ্ঞতা অবশ্য মোস্তাফিজের আগেই হয়েছে। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। তাতে ৪ উইকেট শিকার করলেও ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ৬.৪৩ করে। আইপিএল ও পিএসএল ছাড়াও শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টেও খেলেছেন মোস্তাফিজ।

১০ এপ্রিল পিএসএলের দশম আসর মাঠে গড়াবে লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১৯৫ বার পড়া হয়েছে