ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পুলিশ সদস্যদের মধ্যে বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ পরিস্থিতিতে অতীতের ঐতিহ্যবাহী কোনো উপযুক্ত ইউনিফর্ম পুনরায় চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে এবং এ নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে কৃতিত্ব দেখানো কর্মকর্তাদের মধ্যে পদক বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও অতীত সরকারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে বাহিনীকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৩১ বার পড়া হয়েছে