ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

‘প্রেম করার ইচ্ছে হচ্ছে’, বললেন স্বস্তিকা দত্ত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ওপার বাংলার ছোটপর্দা থেকে বড়পর্দা—সব জায়গায়ই নিজের অভিনয় দক্ষতায় চমক তৈরি করছেন স্বস্তিকা দত্ত। নানান চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন তিনি। ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই চুপিসারে শেষ করেছেন নতুন ওয়েব সিরিজ ও সিনেমার কাজ। এরই মধ্যে জানা গেছে, শিগগিরই মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’। গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে তিনি হাজির হবেন এক রহস্যময় প্রেমের কাহিনিতে।

ভারতীয় গণমাধ্যম জানায়, অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত সিরিজটিতে স্বস্তিকাকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। সিরিজের নামের প্রসঙ্গ টেনে তাকে জিজ্ঞেস করা হয়—রাতবিরেতে তিনি কাকে খুঁজছেন?

জবাবে স্বস্তিকা মজা করে বলেন, “ঘুম! অনেক ঘুম খুঁজেছি, এখন আর সেই খুঁজে বেড়ানোর ইচ্ছে নেই।” কাজ যত ব্যস্ততাই হোক, অনিয়মিত রুটিন তার পছন্দ নয় বলে জানান তিনি; পর্যাপ্ত ঘুম আর নিয়মিত খাবারের দিকেই তার বেশি নজর।

সিরিজে প্রেমের ছোঁয়া থাকায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নও ওঠে—শীতের এই সময়ে কি তার প্রেম করতে ইচ্ছে করছে? স্বস্তিকা হাসিমুখেই বলেন, “ইচ্ছে তো করছে, খুবই করছে। কিন্তু এখন প্রেম করলে কাজে মনোযোগ থাকবে না, তাই আর নয়।”

নতুন সিরিজেও সম্পর্কের টানাপোড়েন ও চরিত্রের গভীরতা তুলে ধরা হবে। স্বস্তিকা জানান, ভালো চরিত্রে অভিনয়ের প্রতি তার আলাদা টান রয়েছে। গৌরব ও অনিন্দ্যের সঙ্গে একসঙ্গে কাজ করাটা তার অনেক দিনের ইচ্ছা ছিল। তাই এই সিরিজে অভিনয় করতে পেরে তিনি বেশ সন্তুষ্ট। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে যেমন দর্শক তাকে গ্রহণ করেছে, তেমনি নতুন সিরিজের স্বস্তিকাকেও দর্শক পছন্দ করবেন বলে আশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
২২ বার পড়া হয়েছে