ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

‘ফ্যাসিবাদী’ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। শুক্রবার (১১ অক্টোবর) দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়া সরকার বলছে, নেতানিয়াহু সরকার মধ্যপ্রাচ্যে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ হিসেবে আচরণ করছে।

নিকারাগুয়ার সরকার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্বিচার হামলার কারণে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
 
এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে নিকারাগুয়ান কংগ্রেস।
 
ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়।
 
রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। তিনি জানান, ইসরাইলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন।
 
ঘোষণাটি এমন সময়ে এল, যখন গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যজুড়ে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
 
ইরানের সঙ্গে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের নির্বিচার হামলা শুরুর বর্ষপূর্তির পরপরই দেশটির সঙ্গে নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানা গেল।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১১৫ বার পড়া হয়েছে