ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

ফ্যাসিস্টের পক্ষে অবস্থান প্রসঙ্গে যা বললেন ফারুকী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফ্যাসিস্টের পক্ষে অবস্থান প্রসঙ্গে যা বললেন ফারুকী।

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিস করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

শিল্প-সংস্কৃতির প্রশ্নে তিনি জানালেন, দেশের সংস্কৃতি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনতে, পরিকল্পনা নেয়া হবে।

ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই অভিযোগ একেবারেই অবিশ্বাস্য। আমার অবস্থান কী, আমি কী করেছি, গত ১৫ বছরের আমার ফেসবুক খুঁজলেই বোঝা যাবে। ফেসবুকের দুই, চারটি পোস্ট দেখেই এটি মূল্যায়ন করা যাবে না।’

ফারুকী আরও বললেন, ‘যেদিন থেকে শাহবাগে ফ্যাসিজম বিরোধীতার সূচনা হয়েছিল, সেদিনই এ নিয়ে লিখেছি। ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কিনা, তার পুরস্কার হিসেবে এখানে দায়িত্ব পালন করতে এসেছি কিনা, এসব বিষয় বড় নয়, আমার কাজ দিয়ে আমার অবস্থান বিবেচনা করতে হবে।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে