ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

বছরের শুরুতেই রেমিট্যান্সে উল্লম্ফন, প্রথম সাত দিনে এল ৯০ কোটির বেশি ডলার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চলতি বছরের শুরুতে প্রবাসী আয়ের প্রবাহে আশাব্যঞ্জক চিত্র দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সাত দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার ৬৫ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করা হলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, এই সাত দিনের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ৭ জানুয়ারি। ওই দিন প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন প্রায় ১ হাজার ৬৭১ কোটি ৪০ লাখ টাকা।
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয়ে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের জানুয়ারির প্রথম সাত দিনে দেশে এসেছিল ৫৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এবছর রেমিট্যান্স বেড়েছে প্রায় ৬৭ দশমিক ৮০ শতাংশ।
এছাড়া চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৪৩১ কোটি ৭০ লাখ ডলার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৪৯ বার পড়া হয়েছে