ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান

বরিশালকে ১২৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো সিলেট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বরিশালকে ১২৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো সিলেট।

চলমান বিপিএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্স। দুই ম্যাচের দুটিতেই তারা হেরেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। একশ’র আগেই ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। শেষ দিকে আরিফুলের ক্যামিওতে ১২৫ রানের সংগ্রহ পায় সিলেট।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় সিলেট স্টাইকার্স। ওভারের তৃতীয় বলেই কাইল মেয়ার্সকে বড় শট খেলতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন রনি তালুকদার। কোন রান না করেই ফিরতে হয় তাকে।

দ্বিতীয় ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলেই বাউন্ডারি মারেন রাকিম কর্নওয়াল। দ্বিতীয় বল ডট হলেও পরের দুই বলে টানা দুটি বাউন্ডারি মারেন দানবীয় এই ব্যাটার। তবে তার ইনিংস তিনি বড় করতে পারেননি। শাহিনকে উড়িয়ে মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। সহজেই সেই ক্যাচ লুফে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। কর্নওয়াল ফেরেন ১২ বলে ১৮ রান করেই।

তৃতীয় উইকেট জুটিতে ছোট্ট একটা পার্টনারশিপ গড়ে তোলেন মুসসে ও জাকির হাসান। জর্জ মুনসে ফিরলে ভাঙে তাদের ৪৯ রানের জুটি। ২৮ রান করা মুনসে ফেরার এক বল পরেই অ্যারন জোন্সকে ফেরান জাহানদাদ। ২ বলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন তিনি।
 
জাকির হাসান থিতু হয়েছিলেন ঠিকই, তবে ইনিংস বড় করতে পারেননি। ২৬ বল খেলে ২৫ রান করা জাকিরকে ফেরান রিশাদ। ব্যাট হাতে এ দিন ব্যর্থ হয়েছেন জাকের আলি। ৪ বল খেলে মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন তিনি। রিশাদ হোসেনের বলে মাহমুদউল্লার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিম হাসান সাকিব। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫ বলে ১ রান।
 
৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখ খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন আরিফুল হক। ২৯ বলে ৩৬ রান করে ফাহিম আশরাফের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। সিলেটের হয়ে রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মেয়ার্স নেন একটি করে উইকেট। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে