ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

বলিউড তারকা ধর্মেন্দ্র আর নেই: মুম্বাইয়ের বাসায় ৮৯ বছর বয়সে শেষ বিদায়

নিজস্ব সংবাদ :

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের জুহু এলাকায় নিজ বাসভবনেই তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৯ বছর। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম দিকে নির্মাতা করন জোহরের উদ্ধৃতি দিয়ে কয়েকটি গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রচার করলে অনেকেই তা নিয়ে সন্দিহান ছিলেন। কারণ সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ধর্মেন্দ্রর মৃত্যুকে কেন্দ্র করে ভুয়া খবর প্রকাশ করেছিল। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স–এ (সাবেক টুইটার) শোকবার্তা প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়ে যায় এবং ভক্তরা শোকাহত হয়ে পড়েন।

শোকবার্তায় মোদি লিখেছেন, “ধর্মেন্দ্র জির প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের অবসান হলো। তিনি ছিলেন অসামান্য প্রতিভাধর অভিনেতা এবং দর্শকের হৃদয়ের নায়ক। এই কঠিন সময়ে আমি তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

করন জোহরও তার শোকবার্তায় জানান, “ধর্মেন্দ্র জি মূলধারার সিনেমায় নায়কের প্রকৃত প্রতিচ্ছবি ছিলেন। ভারতীয় চলচ্চিত্রের এক অনন্য কিংবদন্তি—যাকে আমরা গভীরভাবে স্মরণ করবো।”

মাত্র ১২ দিন আগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছিলেন ধর্মেন্দ্র। গত অক্টোবরের শেষ সপ্তাহে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাকে সেখানে ভর্তি করা হয়। আগামী ৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল।

১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবির মাধ্যমে সিনেমায় তার পথচলা শুরু। ষাটের দশকে ‘বন্দিনী’, ‘আই মিলন কি বেলা’, ‘খামোশি’র মতো সিনেমায় রোমান্টিক নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৬৫ সালে চেতন আনন্দের যুদ্ধভিত্তিক ‘হকিকত’ ছবিতে অভিনয় করে সমালোচকদের নজর কাড়েন। এরপর ১৯৬৬ সালের ‘ফুল অউর পাথর’ তাকে বাণিজ্যিক সিনেমার প্রধান নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৩৮ বার পড়া হয়েছে