ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে রাজশাহীর বড় সংগ্রহ, চট্টগ্রামের সামনে ১৭৫ রানের চ্যালেঞ্জ Logo গায়ের জোর নয়, জনগণের ভালোবাসায় দেশ চলবে—উত্তরায় মাহমুদুর রহমান মান্না Logo ২৪ ঘণ্টা না যেতেই ফের লাফ, ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের স্বর্ণ Logo নতুন বেতন কাঠামো প্রস্তাব: সরকারের ব্যয় বাড়লেও রাজস্ব ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ Logo ট্রাম্পের দাবি: মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় Logo লঙ্কানদের কাছে ১৯ রানে হার দিয়ে ওয়ানডে সিরিজে এগিয়েছে ইংল্যান্ড Logo নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কাছে প্রধান উপদেষ্টার অবস্থান তুলে ধরা Logo আজ উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা Logo সাত জেলার নির্বাচনী কর্মসূচি শেষ করে রাজধানীতে ফিরলেন তারেক রহমান Logo সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ অনুমোদন

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করায় ভারতে তিন গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করায় ভারতে তিন গ্রেফতার।

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দু সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি। তবে বজরং দলের স্থানীয় নেতা বাপন বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতার হওয়া তিন জনের নাম রিপন চ্যাটার্জি, আর্য দাস ও সুবীর দাস।
 
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ভিত্তিহীন অভিযোগ করে আসছে নয়াদিল্লি।
 
এমন পরিস্থিতির মধ্যে সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর গত কয়েকদিন ধরে ভারতে বাংলাদেশবিরোধী মিছিল-সমাবেশ হচ্ছে।
 
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়।
 
এরপর গত সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার পর দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
বাংলাদেশের পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়। শুধু তাই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে।
 
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। আগামী ১০ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ঢাকায় আসবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
১১৮ বার পড়া হয়েছে