ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে এক ইনিংসে চারটি রেকর্ডের জন্ম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মিরপুরের ধীরগতির পিচ নিয়ে সমালোচনা থামেনি, তবুও বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ঘটেছে রেকর্ডবহুল এক ইনিংস। এক ম্যাচেই তৈরি হয়েছে চারটি অনন্য রেকর্ড।

প্রথমত, ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো দল ইনিংসের পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বল করিয়েছে। এই রেকর্ডটি এখন ওয়েস্ট ইন্ডিজের দখলে। এর আগে সর্বোচ্চ ৪৪ ওভার পর্যন্ত স্পিনারদের ব্যবহার করেছিল শ্রীলঙ্কা—তা-ও মাত্র তিনবার। বাংলাদেশের মাঠে এক ইনিংসে সর্বাধিক স্পিন বোলিংয়ের নতুন রেকর্ডও এটি। পূর্বে দেশে ৪০ ওভারের স্পিন বোলিং ছিল সর্বোচ্চ, যা একবার করে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল বাংলাদেশ।

দ্বিতীয়ত, এই ম্যাচেই প্রথমবারের মতো নিজেদের ওয়ানডে ইতিহাসে দুই প্রান্ত থেকেই স্পিনারদের দিয়ে ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলটি কেবল পাঁচজন স্পিনার ব্যবহার করেছে, কিন্তু দুই পেসার জাস্টিন গ্রিভস ও শেরফান রাদারফোর্ড বল করার সুযোগ পাননি এক ওভারও।

তৃতীয় রেকর্ডটি গড়েছেন পার্ট-টাইম স্পিনার লিক আথানেজ। ওয়ানডে ক্যারিয়ারে এর আগে মাত্র চার ওভার বল করা এই স্পিনার বাংলাদেশ ম্যাচে করেছেন পুরো ১০ ওভার। তিনি ১৪ রান খরচে নিয়েছেন ২ উইকেট—বাংলাদেশের বিপক্ষে ১০ ওভার বোলিং করে সবচেয়ে কৃপণ বোলারের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল পাকিস্তানের মোহাম্মদ হাফিজের, যিনি ১০ ওভারে দিয়েছিলেন ১৫ রান।

চতুর্থ রেকর্ডটি এসেছে বাংলাদেশের রিশাদ হোসেনের ব্যাট থেকে। মাত্র ১৪ বলে ৩৯ রান করে তিনি খেলেছেন ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে—যা বাংলাদেশের হয়ে ৩০ বা তার বেশি রানের ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। মাশরাফি ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ৪৪* রান করেছিলেন (স্ট্রাইক রেট ২৭৫.০০), আর সাকিব ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সমান সংখ্যক বলে অপরাজিত ৪৪ রান করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫৮ বার পড়া হয়েছে