ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বিএনপির নির্বাচনী জয়ে তারেক রহমানকে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের অভিনন্দন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা–কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার, মানবিক মূল্যবোধের বিকাশ, আধুনিক রাষ্ট্র গঠন এবং সব নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর নেতৃত্ব দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি। তাদের মতে, এই বিজয় দেশের সামগ্রিক অগ্রগতি ও স্থিতিশীলতার নতুন সূচনা ঘটাবে, যেখানে জনগণের আশা, নেতৃত্বের দায়িত্বশীলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা একসঙ্গে মিলিত হয়েছে।
এছাড়া বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন নবগঠিত সরকারের সার্বিক সাফল্য কামনা করে দেশ ও জাতির কল্যাণে সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৫৫ বার পড়া হয়েছে